প্রিয় গ্রাহক,

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ০৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১:৫৬ মিনিটে আমাদের ultra.whitecyber.net সার্ভারের Data Center-এ একটি অনাকাঙ্ক্ষিত electrical short circuit-এর ঘটনা ঘটে। এর ফলে সার্ভারের storage/disk-এর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে বর্তমানে কিছু website ও service সাময়িকভাবে unavailable রয়েছে।

আমাদের Technical Team ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে এবং backup server থেকে affected website ও service-গুলো পুনরায় live করার প্রক্রিয়া শুরু করেছে।

বর্তমানে আমাদের কিছু অতিরিক্ত সময় প্রয়োজন। আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে যত দ্রুত সম্ভব সকল service স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার। আশা করছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমস্যাটির সমাধান করা সম্ভব হবে।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সাময়িক অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।

আপনাদের ধৈর্য, সহযোগিতা ও আমাদের প্রতি আস্থার জন্য আন্তরিক ধন্যবাদ।


NameHostBD Team
https://namehostbd.com



Monday, October 5, 2026



« Back